রিটার্ন এবং রিফান্ড পলিসি
সর্বশেষ আপডেট: 28 October, 2026
ShobarBondhu-এ আমরা সবসময় চেষ্টা করি আপনার ডিজিটাল লেনদেনকে সর্বোচ্চ নিরাপদ ও নির্ভুল রাখতে। যেহেতু আমাদের সার্ভিসগুলো ডিজিটাল, তাই রিফান্ডের ক্ষেত্রে নিচের নীতিমালাগুলো প্রযোজ্য হবে:
১. অটোমেটিক রিফান্ড
যদি আপনার মোবাইল রিচার্জ বা ড্রাইভ অফার রিকোয়েস্ট কোনো কারণে টেলিকম সার্ভার দ্বারা ব্যর্থ (Failed) হয়, তবে উক্ত পরিমাণ টাকা স্বয়ংক্রিয়ভাবে (অটোমেটিকভাবে) আপনার ShobarBondhu অ্যাকাউন্টের ব্যালেন্সে ফেরত যোগ হয়ে যাবে। এর জন্য কোনো ম্যানুয়াল রিকোয়েস্ট করার প্রয়োজন নেই।
২. ভুল নাম্বারে রিচার্জ
আপনি যদি ভুল নাম্বার টাইপ করে রিচার্জ বা অফার সাবমিট করেন এবং সেটি যদি সাকসেসফুল (Successful) হয়ে যায়, তবে সেই টাকা কোনোভাবেই রিফান্ড বা ফেরত দেওয়া সম্ভব নয়। পেমেন্ট করার আগে নাম্বারটি বারবার চেক করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।
৩. ডিপোজিট রিফান্ড
আপনি যদি ভুল করে অ্যাকাউন্টে বেশি টাকা অ্যাড (Deposit) করে ফেলেন এবং সেই টাকা ব্যাংক বা বিকাশে ফেরত নিতে চান, তবে আপনাকে আমাদের সাপোর্টে যোগাযোগ করতে হবে। ভেরিফিকেশন সাপেক্ষে ৩-৫ কার্যদিবসের মধ্যে নির্দিষ্ট সার্ভিস চার্জ কেটে অবশিষ্ট টাকা ফেরত দেওয়া হতে পারে (শর্ত প্রযোজ্য)।
৪. সার্ভার ডিলে (Server Delay)
কখনও কখনও অপারেটরের সার্ভার জনিত সমস্যার কারণে রিচার্জ যেতে ৫-৩০ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। এ অবস্থায় ট্রানজেকশন স্ট্যাটাস Processing থাকলে অপেক্ষা করার অনুরোধ করা হচ্ছে।
নোট: যেকোনো সন্দেহজনক লেনদেন বা জালিয়াতির ক্ষেত্রে অ্যাকাউন্ট ব্লক এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সম্পূর্ণ অধিকার ShobarBondhu কর্তৃপক্ষ সংরক্ষণ করে।